ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন আসবে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০০:৩৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে কেনা করোনার ৩ কোটি ডোজ ভ্যাকসিন যথাসময়ে বাংলাদেশে আসবে। গতকাল শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী এক ব্রিফিংয়ে এ কথা জানান।

ড. মোমেন বলেন, খুব আন্তরিকতার সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ৫০ বছর আমরা একসঙ্গে আরো এগিয়ে যেতে চাই। এক দেশ হঠাত্ উন্নতি হলে লাভ নেই, এই অঞ্চলের সবাইকে নিয়েই উন্নতি করতে হবে। তিনি বলেন, আমরা চাই কানেকটিভিটি বৃদ্ধি হোক। করোনাকালে আমরা তাদের ভ্যাকসিন সহযোগিতা পেয়েছি। তারা ভ্যাকসিন দিয়েছেন। আমরা আশা করছি, ৩ কোটি ডোজ ভ্যাকসিন যথাসময়ে আসবে।

ড. মোমেন বলেন, ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমাদের আশা, রোহিঙ্গা ইস্যুতে তারা ভালো ভূমিকা রাখবে, এ বিষয়ে উদ্যোগ নেবে।