দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জাসদ নেতা কনক নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৬

দার্জিলিংয়ের ডুয়ার্সে গরুমারা ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সৈয়দ সাইমুন কনক। গত শুক্রবার সন্ধ্যায় দার্জিলিংয়ের ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গলে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। সব প্রক্রিয়া শেষে আজ রবিবার রাতে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে জাসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। কনক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএলএফ-এর কমান্ডার, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নূর আলম জিকুর বড় ছেলে।