বড় ডিসপ্লের নতুন আরেকটি ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের ওই ফোনটিতে রয়েছে শক্তিশালী র্যাম-রম ও ব্যাটারি। এর ব্যাক কভারে ব্যবহূত হয়েছে মোল্ডেড টেক্সচার। যা হ্যান্ডসেটিকে করেছে আরো অভিজাত ও অনন্য।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, কার্বন ব্ল্যাক, আর্থ ব্লু, এমারেল্ড গ্রিন এবং প্যাস্টেল পার্পেল — এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে এসেছে। দাম মাত্র ৯,৬৯৯ টাকা।
ডিভাইসটির উল্লেখযোগ্য ফিচার হলো ৬.৮২ ইঞ্চির ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজের ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ৩ গিগাবাইট র্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ডুয়াল ফোরজি সিম সাপোর্টসহ মেমোরি কার্ডের জন্য আলাদা স্লট, ফিংগারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, এন্টি-থেফট ইত্যাদি।
এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।
