অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:১০

অ্যাভিয়েশন খাত-সংশ্লিষ্টদের সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবির নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ২০২১-২০২৩ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির বিবিধ দায়িত্ব এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ নির্বাচিত হয়েছেন। তারা হলেন—ইমপ্রেস অ্যাভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা অ্যাভিয়েশনের মোস্তফা কামাল, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের মোহাম্মদ আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইনসের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ এবং ব্লুফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন। —প্রেস বিজ্ঞপ্তি