এশিয়ামানির পুরস্কার পেল সিটি ব্যাংক

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:১০

সিটি ব্যাংক ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক-২০২১’ পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং প্রসারে অবদান রাখার জন্য বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘এশিয়ামানি’ আন্তর্জাতিক ুএই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে। আন্তর্জাতিক এই অর্জন সম্পর্কে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এশিয়ামানির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি আগামী দিনে উদ্ভাবনী সেবা অব্যাহত রাখতে সিটি ব্যাংককে অনুপ্রাণিত করবে। —প্রেস বিজ্ঞপ্তি