ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঈশ্বরদীতে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস। খেলা পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মলিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু প্রমুখ। লাঠি খেলায় উপজেলার সলিমপুর, সাহাপুরসহ বিভিন্ন গ্রামের লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।
