কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে অনন্য অর্জন উপলক্ষ্যে কুড়িগ্রামে উদ্যাপন অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। অন্যদিকে, ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ। মেলায় ৩৯টি স্টল অংশ নেয়। এদিকে, নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে উদ্যাপন অনুষ্ঠানসহ মেলা বসে।
