ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাঁচা বাজার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:১৫

ধামরাই (ঢাকা):ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডটি ধামরাইয়ের ব্যস্ততম বাসস্ট্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এই বাসস্ট্যান্ডে কালামপুর-বালিয়া, কালামপুর-সাটুরিয়া সড়ক ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। ব্যস্ত এই মোড়ে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী ওঠা-নামা করে। এমন ব্যস্ত এলাকায় প্রতিদিন বসছে কাঁচাবাজার। মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি সত্ত্বেও দোকানিরা প্রতিদিন মহাসড়কে মাছ, তরি-তরকারির পসরা সাজিয়ে বসছেন। ক্রেতারাও ঝুঁকি নিয়েই কেনাকাটা করছেন। গতকাল শনিবার এ ব্যাপারে সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল্লা ভুঁইয়া বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। শিঘ্রই অবৈধ স্থাপনা, দোকানপাট ও বাজার ঘাট উচ্ছেদের ব্যবস্থা নেবেন তিনি           —মিজানুর রহমান