সাভার:গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাসকৃত ৩০ জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পাওয়ায় তাদের গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ডীনগণ, বিভিন্ন বিভাগের প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবিতে সনদপ্রাপ্ত আইনজীবীদের সঙ্গে উপাচার্যসহ অন্যরা —ইত্তেফাক
