কুমিল্লা প্রতিনিধি
প্রিমিয়ার ফুটবল লিগ দিয়ে কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম বেশ আলোচনায় উঠে এসেছিল। লিগের বড় বড় খেলাগুলো আয়োজন করে সাড়া ফেলেছিল। এবার সেই মাঠে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ শুরু হয়েছে। পুরুষ ফুটবলের খেলাগুলো কুমিল্লায় অনুষ্ঠিত হবে। গেমস শুরু হবে ১ এপ্রিল। এর মধ্যে নারী ক্রিকেট হয়ে গেছে সিলেটে। গতকাল ফুটবল শুরু হলো কুমিল্লায়। প্রথম খেলায় সাতক্ষীরা জেলা দল ৩-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলাকে। বিজয়ী দলের সুমন, জাকির, মহানন্দ গোল করেন। অন্যম্যাচে রংপুর ২-১ গোলে বিকেএসপিকে হারায়। রংপুরের নুরুজ্জামান, মমিনুর এবং বিকেএসপির আরমান গোল করেন। দুই গ্রুপে আটটি দল অংশগ্রহণ করছে।
আজকের খেলা :
নেত্রকোনা-খুলনা (১টা ৩০)
সেনাবাহিনী-পাবনা (৩টা ৩০)
শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা
