ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনিবার টুইটারে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এই এই খবর জানিয়েছেন শচীন নিজেই। টুইটারের বিবৃতিতে শচীন লিখেছেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এরপরও, আজ আমি করোনা আক্রান্ত। আমি বাসায় কোয়ারেন্টাইনে আছি এবং ডাক্তারের দেওয়া সব ধরনের উপদেশ মেনে চলছি। সব স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক শচীনকে সর্বশেষ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ব্যাট হাতে মাঠে নামতে দেখা গিয়েছে। ভারতের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত দল ভারত লিজেন্ডসের অধিনায়কত্ব করেছেন তিনি। তার নেতৃত্বে এই টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলেছে ভারত।
