হেফাজতের হরতালে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ

আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৬:০৮

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব জানান, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

রবিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হায়েছে। 

বিক্ষুব্ধ হরতালকারীরা জেলা পরিষদ, পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে। ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

ইত্তেফাক/এসআই