গতকাল শনিবার ঢাকাস্থ লালমাটিয়ায় জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন। জাতীয় যুব সংহতির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য দলের প্রত্যেক নেতৃবৃন্দকে নিবেদিত কর্মী হিসাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং জাতীয় যুব সংহতি অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। সভায় শিগগিরই নব নির্বাচিত জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টি-জেপি’র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম-প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, মোঃ আহসানুল কিবরিয়া ফরিদ, মোঃ রাশেদুল হাসান এমিল, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, এম এ করিম সিকদার, মোঃ জব্বার হোসেন, ঝর্ণা বেগম, তাসলিমা আক্তার, রানা, এস এম বিপ্লব প্রমুখ। সভা পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলম। এর আগে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় তাকে অভিনন্দন জানান যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
