এখনো অনেক কষ্টে জীবনযাপন করছে বীরাঙ্গনারা —সেলিনা বেগম

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১৪

খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা তিন জন। তারা বীর প্রতীক খেতাব পেয়েছেন। কিন্তু তারা কেউ মুক্তিযুদ্ধে নারীর অবদানের জন্য রাষ্ট্রে ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। জানান ২০১১ সাল থেকে নারী মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নিয়ে কাজ করা সংগঠন ‘চেষ্টা’র সভাপতি সেলিনা বেগম। বলেন, বীরাঙ্গনারা সবাই খুবই অস্বচ্ছল জীবনযাপন করছেন। তিনি বলেন, প্রায়ই কথা হয় প্রবাসী বীরপ্রতীক সেতারা বেগম-এর সঙ্গে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীর যোগ্য সম্মানের নিয়ে আক্ষেপ করেন প্রায়শই। সেলিনা বেগম বলেন, এযাবত্ আমরা ৯০ জন বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করি। আরো ১৫ জনের তালিকা আমাদের হাতে আছে। নানা সূত্রের মাধ্যমে আমরা তাদের খুঁজে পাই। তাদের সবাই বয়স, রোগ, শোক দারিদ্র্যের জন্য খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা তাদের গেজেটের জন্য চেষ্টা করেছি। মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করি। কিন্তু আজ অবধি তা করা হয়নি।