স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজপাড়া থানাপুলিশ। এরা হলো— শিহাব উদ্দিন, মো. আসিফ করিম, মো. পারভেজ, মো. ফারহান ইসরাক, মো. রফিকুল ইসলাম, মো. আ. রহিম ও মো. ইসমাইল হোসেন। রবিবার দুপুরে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুছ এ তথ্য জানান। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
