খ্যাতনামা শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ, ঢাকা, বাংলাদেশের উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে তার কবরস্থানে পুষ্পস্তবক অপর্ণ, মিলাদ, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মধ্যে ভূঞাপুর অরি রিড অ্যান্ড লার্ন একাডেমিতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রিন্সিপাল ইবরাহিম খাঁ প্রায় ১৩০টি গ্রন্থ রচনা করেন।
