তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির ১৮ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করবে। আর তালেবান দেশটিতে আল-কায়েদা ও আইএসের বিরুদ্ধে লড়াই করবে যাতে তারা বিদেশি সৈন্যের ওপর হামলা চালাতে না পারে।
আফগান তালেবানের নতুন রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদার গতকাল কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে যোগ দেন যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: অযোধ্যা মামলা আমাদের হাতে দিন, ২৪ ঘন্টায় সমাধান
আফগানিস্তানে সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে ছয়দিন দিন ধরে আলোচনা চলছে যাতে আরো যোগ দেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এবং তালেবান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ
