মধ্য কাওরান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটি দায়িত্ব নেবে ৪ এপ্রিল

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০০:০২

মধ্য কাওরান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি আগামী ৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবে। এর আগে গত ২৪ মার্চ ত্রিবার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মো. বাবুল পাটোয়ারী সভাপতি ও মো. আক্তার মিজি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে বাচ্চু ব্যাপারী ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বপন মোল্লা।