কানাডার একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে ভ্যাংকুভারের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত লাইব্রেরিতে এ ঘটনা ঘটেছে। কানাডার পুলিশ জানায়, ছুরি নিয়ে হামলার ঘটনায় একমাত্র সন্দেহভাজনকে আটক করেছে তারা। ঘটনার পর লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সার্জেন্ট ফ্রাংক জ্যাং বলেছেন, ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছিলেন। দুঃখজনকভাবে তাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। -রয়টার্স
