ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধে ২-০ গোল পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে নেপালকে এগিয়ে দেন সানজোগ রাজ। আর বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল হজম করেছে সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়ান বিশাল রাই।
সোমবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে নেপাল ও বাংলাদেশের মধ্যে ম্যাচটি শুরু হয়। এই ম্যাচটি জিতলে দেড় যুগ পর প্রথম আন্তর্জাতিক ট্রফিতে হাত রাখবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। বিদেশের মাটিতে বাংলাদেশ শেষবার ফাইনাল জিতেছিল ১৯৯৯ সালে। এসএ গেমসে নেপালের মাটিতেই স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পরে বাংলাদেশ ও নেপাল গোল শূন্য ড্র হয়।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, মেহেদী হাসান, রিমন হোসেন, জামাল ভূঁইয়া, মতিন মিয়া, সুমন রেজা, রিয়াদুল হাসান, মানিক মোল্লা, মেহেদী হাসান, রাকিব হোসেন, সাদ উদ্দিন।
ইত্তেফাক/ইউবি
