টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১২:৫৪

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি হতে এমন আশঙ্কা থেকেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

টস জিতে মাহমুদুল্লাহ বলেন, বৃষ্টির হওয়ার পূর্বাভাস আছে। তাই ডিএল নিয়মের বিষয়টি মাথায় রাখতে হবে। আশা করছি স্বাগতিকদের অল্প রানেই আটকাতে পারবো।

একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারিল মিশেল, টিম সাউদি, ঈশ সোডি, হ্যামিশ বেনেট, অ্যাডাম মিলনে।

ইত্তেফাক/টিআর