সৌম্য সরকারের ঝড়ো ফিফটি

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:৩৩

নিউজিল্যান্ডের বোলারদের উপর ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। তিনি মাত্র ২৫ বলে ৫০ রান করেন তিনি। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ২৭ বলে ৫১ রান করে টিম সাউদির বলে বিদায় নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৭ রান। মোহম্মদ নাঈম ৩৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১ রানে অপরাজিত আছেন।   

নেপিয়ারে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বৃষ্টির কারণে প্রথম ইনিংস অসমাপ্ত ছিলো। তবে কিউইদের আর ব্যাট করতে হয়নি। বৃষ্টি আইনে টাইগারদের সামনে ১৪৮ রানের টার্গেট দেওয়া হয়েছিলো। কিন্তু খেলা দুই ওভার গড়াতেই স্থগিত করেন ম্যাচ রেফারি। এরপর টাইগারদের টার্গেট বদলে ১৭০ করে দেন তিনি। এইজন্য তারা পেয়েছে ১৬ ওভার।

প্রথম ইনিংসে কিউই ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে পারলেও পরবর্তীতে আর কাজে লাগাতে পারেনি। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানদের চাপে রাখলেও ম্যাচ যত গড়িয়েছে তত খেলার নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশের বোলাররা। ১২ ওভারের নিউজিল্যান্ডের প্রথম ৪ জন ব্যাটসম্যান আউট হলে কিছুটা পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড। পরে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা স্থগিত হয়।

বৃষ্টি কমে খেলা পুনরায় শুর হলে দেয়াল হয়ে দাঁড়ায় গ্লেন ফিলিপস, ডারিল মিশেল। দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৮ ওভার শেষ হওয়ার আগেই স্বাগতিকদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭৩ রানে। এসময় ফিলিপ ৩১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার সঙ্গে থাকা মিশলে করেন ১৬ বলে ৩৪ রান। এরপর আবার বৃষ্টির কারণে খেলা স্থগিত করেছেন আম্পায়াররা।

ইত্তেফাক/ইউবি