ঘরোয়া রাজনীতিতে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ কাদেরের

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২৫

করোনা ভাইরাসের প্রকোপ আবার বাড়তে থাকায় সারা দেশে আওয়ামী লীগের সব কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন থেকে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম বাইরে করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে

ঘরোয়াভাবে কার্যক্রম পালন করার আহ্বান জানাচ্ছি।’

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কাদের। তিনি বলেন, এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।