সাতক্ষীরার তালায় দুই সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার ভোরে ২টার দিকে তালা উপজেলার বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মনিরুল সরদার (৩০) পলাতক রয়েছে। সে ওই গ্রামের আফছার আলী সরদারের ছেলে। ধর্ষণের শিকার গৃহবধূ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী বরিশালে একটি ইটভাটায় কাজ করেন। স্বামী বাড়ি না থাকার সুযোগে মাদক ব্যবসায়ী মনিরুল তাকে প্রায়ই উত্তক্ত করতো। এরই জের ধরে শনিবার দিবাগত রাত ২টার দিকে মনিরুল ওই গৃহবধূর বাড়ির দরজার ছিটকিনি সাবল দিয়ে ভেঙে তার দুই সন্তানকে ছুরি দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষা করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, এ ঘটনায় ধর্ষিতার স্বামী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তারা আরো জানান।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে চিকিৎসককে ওএসডি: প্রধানমন্ত্রী
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
