জাপানে ঐতিহ্যবাহী চেরি ফুলের মৌসুম শুরু হওয়া মানে বসন্তের আগমন। তবে এবার ১২'শ বছর আগের রেকর্ড ভেঙে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। মূলত এ বছর নির্ধারিত সময়ের আগেই ফুলের মৌসুম চলে এসেছে। এমনটা সর্বশেষ হয়েছিল ১২'শ বছর পূর্বে। এক গবেষণায় প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ করা তথ্যমতে, গত ২৬ মার্চ কিয়োটো শহরে চেরি ফুল ফোটার মৌসুম সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছে। গবেষকরা বলছেন, গত কয়েক দশক ধরে ফুল আগে ফোটার কারণ জলবায়ু পরিবর্তন।
বিবিসি জানিয়েছে, এই বছর শহরটিতে তুলনামূলক বেশি গরম পরছে। রাজকীয় নথি ও ডায়েরি অনুযায়ী সর্বশেষ ৮১২ খ্রিষ্টাব্দে ২৬ মার্চের আগে চেরি ফুল ফোটে এবং ১৪০৯ সালের ২৭ মার্চ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
জাপানে সাকুরা নামে পরিচিত চেরি ফুলের এই মৌসুম অল্প কয়েক থাকে। তবুও অর্থনীতি ও সংস্কৃতির মৌসুমটি অনেক গুরুত্বপূর্ণ। পর্যটকরা আসেন, ছবি তোলেন এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ইত্তেফাক/টিএ
