বঙ্গবন্ধু সাফারি পার্কে যুবকের রক্তাক্ত লাশ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৬

শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পার্কের দক্ষিণ পাশের সীমানা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পুরো শরীর রক্তাক্ত অবস্থায় ছিল এবং গলায় চামড়ার বেল্টসহ মুখে স্কসটেপ লাগানো ছিল। পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তি পার্কের কেউ না। শ্রীপুর থানার এসআই আমজাদ শেখ জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত চলছে।