বিরামপুরের খড় যাচ্ছে বিভিন্ন জেলায়

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৮

গবাদি প্রাণীর অন্যতম প্রধান খাদ্য ধানের খড় এখন বিরামপুর থেকে যাচ্ছে বিভিন্ন জেলায়। বিরামপুরের খড় ব্যবসায়ী নূর আলম জানান, গত আমন মৌসুমে বিভিন্ন জেলায় বন্যার কারণে সেসব এলাকায় ধান চাষ কম হওয়ায় খড় কম হয়েছে। ফলে ঐসব এলাকায় পশু পালকরা বিরামপুর থেকে গো-খাদ্যের জন্য ধানের খড় কিনে নিচ্ছে। মূলত সিরাজগঞ্জ, পাবনা, সিলেটসহ বিভিন্ন জেলায় যাচ্ছে এসব খড়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইদ্রিস আলী জানান, বর্তমানে গোচারণ ভূমি কমে যাওয়ায় মালিকরা চাষকৃত ঘাস, ধানের খড়, ভূষি ও দানাদার খাদ্য খাইয়ে পশুপালন করছেন।