চলতি মৌসুমে পশ্চিমের ছয় জেলায় আগাম চাষ করা বোরো খেতগুলোতে শিষ বের হতে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, পশ্চিমের ছয় জেলায় এবার ৩ লাখ ৫৩ হাজার ৭৮০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। মেহেরপুরের চাষি জিয়াউর জানান, তার সাড়ে ৩ বিঘা জমির বোরোখেতে ধানের শিষ বের হতে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. জাহেদুল আমিন জানান, আগাম চাষকৃত ধানে শিষ বের হয়েছে।
