আজ বুধবার ভাণ্ডারিয়া উপজেলা সদরের ঐতিহাসিক ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দান খ্যাত স্থানে ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্সের পরিচালনায় ৯ দিনব্যাপী ৬৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হবে। মাহফিলটি আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাহফিলের শেষ দিনে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতি বছরের ন্যায় এ বছরও প্রধান অতিথির বক্তব্য শেষে আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে জানিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা জেপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। শেষ দিনে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আলহাজ হজরত মাওলানা তারেক মনোয়ার।
