অনেক দিন বাংলাদেশের কোনো হকি খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পাচ্ছিলেন না। বাংলাদেশ যুব হকি দলের প্রিন্স লাল সামন্ত এখন ইতালির একটি দলে খেলছেন। ইতালির রাজধানী রোম হতে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ব্লোগনার কাছাকাছি শহর। ঢাকা ছাড়ার আগে প্রিন্স বললেন, ‘ইতালীয়ান সিরিআ, এটু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলছে এমন একটি ক্লাব হতে আমন্ত্রণ এসেছে। ক্লাবটির নাম হকি ক্লাব পিস্তইয়া।’ মালয়েশিয়ান কোচ গোবিনাথনের কারণে ইতালিতে খেলার ডাক পেয়েছিলেন প্রিন্স লাল সামন্ত। তার দলে বিদেশিরা খেলে থাকেন। দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া হতেও খেলোয়াড়রা খেলেছেন।
