আফগানিস্তানে তিন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০০:১৩

আফগানিস্তানে তিন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বের নগরী জালালাবাদে বন্দুকধারীরা তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করে। তারা পোলিও টিকা দিতেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার জালালাবাদের দু’টি পৃথক স্থানে প্রায় একই সময়ে বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকা দান কার্যক্রমে অংশ নেওয়া দুই স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী এবং টিকাদান প্রকল্পের একজন সুপারভাইজারকে হত্যা করে। নিহত তিনজনই নারী। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। -আলজাজিরা