বোলারদের নিয়ে কিউই ব্যাটসম্যানদের ছেলেখেলা

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৫:০৬

অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশী বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলো কিউই ব্যাটসম্যানরা। বৃষ্টিভিগ্নিত ম্যাচে নির্ধারিত ১০ ওভারে ১৪২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন। ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি খেলতে না পারায় অধিনায়কত্ব করতে পারেন লিটন দাস।

বৃষ্টির কারণে নির্ধারিত সময় থেকে আড়াই ঘণ্টা পর শুরু হয়েছে এই ম্যাচ। যার কারণে খেলা হচ্ছে ১০ ওভারে। পাওয়ার প্লে হবে ৩ ওভার।

নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্কিন গাপটিল ও অ্যালনের ঝড়ো ব্যাটিংয়ে যেন দিশেহারা হয়ে পড়ে টাইগার বোলাররা। ১৯ বলে ৪৪ রান করে গাপটিল সাজঘরে ফিরলেও ২০ বলে পঞ্চাশ তুলে নেন অ্যালন। তার ঝড় থামে ৭১ রানে। এসময় তিনি মাত্র ২৯ বল খেলেছেন।

বাংলাদেশী বোলারদের মধ্যে রুবেল হোসেন ২ ওভারে দিয়েছেন ৩৩ রান। মেহেদি হাসান ২ ওভারে দিয়েছেন ৩৪ রান। নাসুম ওভারে দিয়েছেন ২৯।

এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের নিউজিল্যান্ড সফর। আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

ইত্তেফাক/টিআর