নতুন ব্যাগের আনন্দে সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:১৯

বিদ্যালয়ের বই খাতা বহনে ‘আনন্দ পৌঁছে দিতে’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুলব্যাগ বিতরণী উৎসব করলো মাদারীপুর মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব।

শুক্রবার শহরের শকুনী লেকপাড়ে প্রজেক্ট স্কুলিং কর্মসূচীর মাধ্যমে জেলার ২৫টি স্কুলের ৭০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করে এমএসএসসি। 

মাদারীপুরের স্থানীয় তরুণদের সংগঠনটির এবারের ৬তম উদ্যোগের পাশে ছিলো গুড লাক ষ্টেশনারী, আইপিডিসি ফাইন্যান্স এবং স্পার্ক বিডি।

আরো পড়ুন: ঘরে বসেই নিয়ে নিন পুলিশ ক্লিয়ারেন্স

সামাজিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে এমএসএসসি ২০১৩ সাল যাত্রা শুরু হওয়ার পরে ২০১৪ থেকে ‘প্রজেক্ট স্কুলিং কর্মসূচি’ পরিচালনা করে আসছে।

এমএসএসসির সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইসতিয়াক আহমেদ শাওন বলেন, আমরা সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়াতে চাই – অন্যান্য সংগঠন, সংস্থা, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে। আমাদের প্রত্যাশা তারাও এগিয়ে আসবেন একসঙ্গে সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে। 

ইত্তেফাক/জেডএইচ