৩ বছর আগে বিধ্বস্ত বিমানকে রেস্টুরেন্ট বানাবে তুরস্ক

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২৩:০১

তিন বছর আগে বিধ্বস্ত একটি যাত্রীবাহী বিমানকে রেস্টুরেন্টে রূপান্তরিত করবে তুরস্ক। ২০১৮ সালে পেগাসাস এয়ারলাইন্সের এই বোয়িং ৭৩৭ বিমানটি ব্ল্যাক সী থেকে মাত্র ২৫ মিটার দূরে এক খাড়াইয়ের কাদার মধ্যে ঢুকে যায়। তুরস্কের ট্রাবসনে ল্যান্ড করতে গিয়ে পাইলট নিয়ন্ত্রণ হারালে এ দশা হয় বিমানটির।

বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দুর্ঘটনার পর এই বিমানটিকে ইয়োমোরা পৌরসভায় টো করে নেওয়া হয়। এখন তিনজন বিনিয়োগকারী এটিকে রেস্টুরেন্টে রূপান্তরিত করবেন। এতে তুর্কি মুদ্রায় প্রায় ৪০ লাখ লিরা খরচ হবে।

তিন বছর আগে বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে ট্রাবসনে যাচ্ছিল। ট্রাবসনে নামার সময় পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এটি রানওয়ে থেকে পিছলে ব্ল্যাক সীর পাশের এক খাড়াইয়ে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় বিমানের ১৬২ যাত্রীর কেউই আহত হননি।

ইত্তেফাক/এসএ