স্রোত প্রকাশনী, টাঙ্গাইল
প্রচ্ছদ: খন্দকার তোফাজ্জল হোসেন। মূল্য: ৯৫৫ টাকা
অস্তাচল এক মহাকাব্যিক উপন্যাস। ষোড়শ শতাব্দীর যুদ্ধক্ষুব্ধ ভাটিবঙ্গের আখ্যান বিধৃত হয়েছে এই উপন্যাসে। অস্তাচল উপন্যাসটি ইতিহাসের ঘটনাবলি তুলে আনলেও ইতিহাস রচনা নয় বরং ইতিহাসের আলোকে লেখকের স্বাধীন কাল্পনিক চরিত্র ও ঘটনার সংযুক্তিতে এ গ্রন্থ রচিত হয়েছে। লেখকের ভাষ্য অনুযায়ী, আখ্যান বস্তুর কাল তুলে ধরতে অস্তাচল উপন্যাসটি আধুনিক আঙ্গিকে লেখেননি তিনি। পাঠককে ৫০০ বছর আগের প্রেক্ষাপট অনুধাবন করানোর জন্য লেখক এ উপন্যাসে প্রায়শই বাংলা সাহিত্যে লুপ্তপ্রায় অনেক ধরনের শব্দ ব্যবহার করেছেন। প্রতিটি অল্প চেনা, অচেনা শব্দের জন্য ঐ পৃষ্ঠার নিচে ফুটনোট রাখা হয়েছে। তিন দশকের চেষ্টায় লেখক ষোড়শ শতকের ভাটিবঙ্গের যুদ্ধক্ষুব্ধ ইতিহাস, সমাজ ও সাধারণ জীবনধারা তুলে আনার কঠিন কাজটি একাগ্রচিত্তে করেছেন বললে অত্যুক্তি হবে না।
