হারাবার ও পাবার মধ্যে
কোনো ব্যবধান নেই—এমন সময়
এখন আমার!
আগ্রহ একটুও নেই—রঙিন জামার!
উত্সব ও শবদাহ—একই অর্থের!
এ-সময়ে লোভ দেখানোর—
সাহসটুকু কীভাবে পাও?
ব্যাকরণে ধাতু ও প্রত্যয়
যে অর্থেই থাকুক না কেন?
তা শিখিয়ে কোনো লাভ নেই!
আমার ঢেঁকিতে আমার পা—
ধান ভানি—তুষও ছাড়িয়ে নিতে পারি!
