যতোদিন মেসি, ততোদিন বার্সেলোনা: সাকিব

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৫৭

২০২৩ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েই অবসর নিবেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দারাজের এক লাইভ আড্ডায় এসে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ( ১ এপ্রিল) রাতে লাইভ আড্ডায় আসেন তিনি। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দলে সে ছাড়াও আরো ৬/৭ জন ভালো মানের ক্রিকেটার আছে। 

ক্রিকেটে কোন দলকে সমর্থন করেন এমন প্রশ্নের উত্তরে সাকিব জানান, আগে পাকিস্তানকে সাপোর্ট করলেও এখন কোনো দলকে সমর্থন করেন না। তবে ফুটবলে বার্সেলোনার বড় সমর্থক বলেও জানান তিনি। তবে যতোদিন মেসি আছে ততোদিনই। তারপর কোন দল সাপোর্ট করবেন এখন সেটা বলতে রাজি না। 

ইত্তেফাক/এসআই