সেলিম-রুনার ‘আয়েশার সমুদ্র যাত্রা’

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:০১

গতকাল মুক্তি পেয়েছে শহীদুজ্জামান সেলিম ও রুনা খান অভিনীত স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়েশার সমুদ্র যাত্রা’। পৃথিবীর সব মানুষেরই কিছু প্রবল ইচ্ছা, আকাঙক্ষা ও স্বপ্ন থাকে। তবে এই নিষ্ঠুর সমাজ বাস্তবতার দোহাই দিয়ে বারবার সেই স্বপ্নকে হত্যা করার চেষ্টা করে। এমনই এক সমাজের সঙ্গে সংসারের মায়াজালে আটকে পড়া এক সাধারণ গৃহিণীর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ঢাকা ও বরিশালের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির চিত্র ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটিতে সেলিম-রুনা ছাড়া আরো অভিনয় করেছেন মৃত্তিকা হক, অমৃতা সাহা ও নবনীতা। প্রদীপ সাহার পরিচালনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্প্ল্যাশ প্রিমিয়ার এবং পরিবেশনায় রয়েছে বীরপুরুষ ফিল্মস। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি অবমুক্ত করা হয়েছে।