সাঁথিয়ায় যুবক খুন

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৬

সাঁথিয়ায় আবারও দলীয় কোন্দলের জেরে আলহাজ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহত আলহাজ ঘুঘুদহ গ্রামের (পূর্বপাড়ার) মানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।

জানা যায়, উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সরবেশ মোল্লা ও মসলেম মাস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনাকে কেন্দ্র করে মসলেম মাস্টার গ্রুপের লোকজন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরবেশ মোল্লা গ্রুপের আলহাজকে ঘুঘুদহ বড় বিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আলহাজকে ফালাবিদ্ধ ও ছোট ভাই জেলহককে আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সক আলহাজকে মৃত ঘোষণা করেন ও জেলহককে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

বেড়া এএসপি (সার্কেল) জিল্লুর রহমান জানান, নিজেদের অভ্যন্তরীণ ও নেতৃত্বের কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কিছু লোকজনকে আটক করা হয়েছে।