ঈশ্বরদীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৬

ঈশ্বরদীতে আনোয়ারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ারা ঈশ্বরদী স্কুলপাড়া এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে ঘরের ভেতর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।