নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। ২৯ মার্চ ফাইনালে নেপাল ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশকে। ফুটবল দল গতকাল ঢাকায় ফিরেছে। ফুটবল দলের সঙ্গে ফিরেছেন কোচ জেমি ডে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দলের বিপক্ষে আত্মঘাতী গোলে জয় পায়। নেপালের সঙ্গে ড্র করে ফাইনালে উঠেছিল।
