রোটারি ডিস্ট্রিক্টের ডেপুটি গভর্নর হলেন মনোয়ার হোসেন

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৪:০৮

রোটারি ক্লাব অফ রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট মনোয়ার হোসেন (সেলিম মনোয়ার) ২০২১-২২ সালের জন্য রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডেপুটি গভর্নর মনোনীত হয়েছেন। আগামী ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে  ২০১৪ সালে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মনোয়ার হোসেন। ব্যক্তিগত জীবনে তিনি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম। তিনি এই মনোনয়নের জন্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মনোয়ার হোসেন রোটারি ক্লাব ছাড়াও একাধারে রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি, রাজশাহীর দিগন্ত প্রসারী সংঘের কার্যকরী সদস্য, দেশের প্রাচীন শিশু সংগঠন খেলাঘর আসরের রাজশাহী জেলা কমিটির সহ সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্য, সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি, রিটায়ার্ড অফিসার্স এ্যাসোসিয়েশন,রাজশাহীর সদস্য, জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা, গণমৈত্রী সাংস্কৃতিক সংগঠন,রাজশাহীর অন্যতম প্রতিষ্ঠাতা, কিশোর কুঁড়ির মেলা মহিষবাথান শাখা,রাজশাহীর প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ ডাঃ জামিল আকতার রতন ফাউন্ডেশন এর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সদস্য, বঙ্গবন্ধু আদর্শ বিদ্যালয়, রাজশাহীর ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/টিআর