মুহম্মদ আনিসুল হক
আজ ২০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে পারেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অপরের প্রতি সদাচরণ করুন। শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো কাঙ্ক্ষিত কর্মসংস্থান হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
