মোহনগঞ্জে বোরো ধান কাটা শুরু

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৩৭

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

মোহনগঞ্জে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঘান সিয়াধার ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের কৃষক মো. আলাই মিয়ার দুই একর খেতে ধান কাটার মধ্য দিয়ে ধানকাটা শুরু হয়। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল ব্রিধান ২৮/২৯ চাষ করা হয় ১৫ হাজার ৯৪৭ হেক্টর, হাইব্রিড ১ হাজার ১০০ একর ও ৩ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদ করা হয়। এ বিষয়ে উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. দুলা মিঞা জানান, আবহাওয়া অনুকূল থাকায় বোরো ধানের ভালো ফলন হয়েছে।