বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
জমিতে সেচ দেওয়ার একমাত্র উত্স বয়রাখালী খালসহ বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ায় বটিয়াঘাটায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে রোপণকৃত তরমুজ খেতেই নষ্ট হতে চলেছে। কৃষি মন্ত্রণালয়ের জিকেবিএসপি প্রকল্পের পরিচালক কৃষিবিদ শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আশা করা যাচ্ছে টিউবওয়েলের পানি দিয়ে জমির ফসল উত্পাদন কিছুটা সম্ভব হবে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রকল্পটিকে বলা হয়েছে আরো কিছু টিউবওয়েলের ব্যবস্থা করতে। তবে বৃষ্টি হলে বয়রাখালে পানি ধরে রেখে ব্যবহার করা যেত। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সমস্যা দূর করার চেষ্টা চলছে।
