রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে অবশেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মো. শহিদুল হক, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার প্রমুখ। উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।
