মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৪

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় শুক্রবার দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— রাজু, সিদ্দিক হোসেন, মজিদুল, সফিকুল ও আবুল কালাম। যার মধ্যে এজাহারভুক্ত দুজন ও ওয়ারেন্টভুক্ত তিন জন রয়েছে। এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হবে।