পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৪

জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই আব্দুল খালেক ও তার ছেলে রনির হাতে বড় ভাই মেনু মিয়া (৫০) খুন হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুর্শা গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত মেনু মিয়া উক্ত গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ জানায়, মেনু মিয়া তার বোরো জমিতে সেচ দেওয়ার সময় সংলগ্ন আব্দুল খালেকের ভুট্টা জমিতে পানি প্রবেশ করে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুল খালেক ও তার ছেলে রনি শাবল নিয়ে মেনু মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। শাবলের আঘাতে মেনু মিয়া গুরুতর আহত হন। তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

আরো পড়ুন: মাত্র ১৩০ টাকার জন্য বৃদ্ধকে লাথি দিয়ে হত্যা

পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মালেক খসরু খান জানান, ‘লাশের সুরতহাল করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি কিংবা কেউ গ্রেফতারও হয়নি।

ইত্তেফাক/বিএএফ