বাংলাদেশ গেমসে থ্রি অন থ্রি নারী বাস্কেট বল অন্তর্ভুক্ত

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

এবারই প্রথম বাংলাদেশ গেমসে থ্রি অন থ্রি নারী বাস্কেট বল বাংলাদেশ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে। গতকাল ধানমন্ডি বাস্কেট বল জিমনেশিয়ামে শুরু হওয়া উদ্বোধনী দিনের প্রথম খেলা ঢাকা বিভাগীয় মহিলা দল ৮-৪ পয়েন্টে রাজশাহী বিভাগীয় মহিলা দলকে হারায়। দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বিভাগী দল ৭-৫ পয়েন্টে রংপুর বিভাগীয় দলকে এবং তৃতীয় খেলায় খুলনা বিভাগীয় দল ১৩-৮ পয়েন্টে রাজশাহী বিভাগীয় দলকে হারায়। পাঁচটি দল লড়াই করছে। খেলার উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।