নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে খুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪১

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের ভাতিজা শাকিল ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। নিহত আলমগীর দেওভোগ মাদ্রাসা এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।তিনি  মুন্সিগঞ্জের দশলং এলাকার লাল মিয়ার ছেলে।

আরো পড়ুন: ঘরে বসেই নিয়ে নিন পুলিশ ক্লিয়ারেন্স

নিহতের স্বজনেরা জানান, দেওভোগ এলাকাতে আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। মাঝে বিসিকে বিভিন্ন গার্মেন্টে সাব কন্ট্রাকে কাজ করতেন। 

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ